ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

১১ শিশু-কিশোরের শ্লীলতাহানির অভিযোগে তরুণী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:১৭, ৮ ফেব্রুয়ারি ২০২৩
১১ শিশু-কিশোরের শ্লীলতাহানির অভিযোগে তরুণী গ্রেফতার
ছবি: সংগৃহীত

৮ থেকে ১৫ বছর বয়সী কমপক্ষে ১১ জন শিশু-কিশোরের শ্লীলতাহানির অভিযোগে এক তরুণীকে গ্রেফতার করেছে ইন্দোনেশিয়ার পুলিশ।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দেশটির জাম্বি শহর থেকে পুলিশ ওই তরুণীকে গ্রেপ্তার করে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম কোকোনাটস জাকার্তা

প্রতিবেদনে বলা হয়, সন্দেহভাজন ২৫ বছর বয়সী ওই তরুণী ‘ওয়াইএস’ (ছদ্মনাম) প্লেস্টেশন ভাড়া দেওয়ার ব্যবসা করতেন। এটাই ছিল শিশু-কিশোরদের ফাঁদে ফেলার কৌশল। ভিডিও গেমসে আসক্ত শিশু-কিশোররা তার কাছে যেতো গেমস খেলতে।

Advertisement

পুলিশ জানায়, ভিডিও গেমস খেলার জন্য শিশু-কিশোরদের ঘরে ডাকতেন তিনি। তাদের বেশ সময় দিতেন। আর একটা সময় কিশোরদের শ্লীলতাহানী করেন। বিকেলের দিকেই এমন ঘটনা বেশি ঘটাতেন তিনি। তখন বেশিরভাগ ছেলেরা গেম খেলা নিয়ে ব্যস্ত থাকত। এই বয়সী ছেলেদের একে একে তার ঘরে ডেকে নিয়ে যেতেন এবং তাদের সঙ্গে অনৈতিক কাজে জড়াতেন। 

আরো পড়ুন>> ধংসস্তুপে চাপা পড়ে থাকা মেয়ের হাত ধরে বসে আছেন অসহায় বাবা 

জাম্বির নারী ও শিশু সুরক্ষা সংস্থা বলেছে, ভুক্তভোগী ওই ১১ জন শিশু-কিশোরকে তারা মনস্তাত্ত্বিক পরামর্শ দিচ্ছেন।

জাম্বি পুলিশ বলছে, ওই নারীর নির্যাতনের সংখ্যা ১৭ জন পর্যন্ত হতে পারে। ভুক্তভোগী ওইসব ছেলেদের পরিবার শুক্রবার ওয়াইএসের বিরুদ্ধে পুলিশের কাছে রিপোর্ট করে। এরপর পুলিশ তাকে স্থানীয় সময় গত শনিবার গ্রেফতার করেছে।

পুলিশ আরো জানায়, ২৫বছর বয়সী ওই নারী বিবাহিত। তার ১০ ​​মাস বয়সী একটি সন্তানও রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!