ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

তুরস্কে ভবন দুর্নীতি: ‍১১৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:২৪, ১২ ফেব্রুয়ারি ২০২৩
তুরস্কে ভবন দুর্নীতি: ‍১১৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ছবি: সংগৃহীত

তুরস্কে ১১৩ জন ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির বিচার বিভাগ। এরই মধ্যে ১২ জনকে গ্রেফতার করেছে তুরস্কের পুলিশ। 

বিদেশি বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গ্রেফতারদের সবাই কোনো না কোনো ভবন নির্মাণ বা ডেভেলপার কোম্পানির মালিক, কর্মকর্তা কিংবা ঠিকাদার। সামনের দিনগুলোতে পরোয়ানা জারি ও গ্রেফতারের সংখ্যা আরো বাড়বে বলে বিবিসিকে জানিয়েছেন দেশটির বিচার বিভাগের কর্মকর্তারা।

এর আগে, ৬ ফেব্রুয়ারি সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক ও তার প্রতিবেশী দেশ সিরিয়া। ঐ ভূমিকম্পের ১৫ মিনিট পর ৬ দশমিক ৭ মাত্রার আরো একটি বড় ভূমিকম্প এবং পরে অনেকগুলো আফটারশক হয়।

Advertisement

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এক বিবৃতিতে জানায়, তুরস্কের দক্ষিণাঞ্চলীয় কাহরামানমারাশ প্রদেশের গাজিয়ানতেপ শহরের কাছে ভূপৃষ্ঠের ১৭ দশমিক ৯ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। ১৯৩৯ সালের পর এটাই ছিল তুরস্কে সবচেয়ে বড় ভূমিকম্প।

ভূমিকম্পে ৬ হাজারেরও বেশি ভবন ধসে গেছে, প্রাণ হারিয়েছেন ২২ হাজারেরও বেশি মানুষ। দেশটির ভবন নির্মাণ বিশেষজ্ঞদের মতে, সরকারি বিধিমালা না মেনে ভবন নির্মাণের কারণেই ঘটেছে এই পরিমাণ প্রাণহানি। গত প্রায় তিন দশক ধরে ভবন নির্মাণখাতে ব্যাপকমাত্রায় দুর্নীতি হচ্ছে বলেও দাবি করেছেন বিশেজ্ঞরা।

এদিকে ভবন নির্মাণকারী কোম্পানিগুলোর অদক্ষতা, দুর্নীতি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে তাদের যোগসাজশের প্রতিবাদে তুরস্কের ভূমিকম্পপীড়িত দক্ষিণাঞ্চলে এরই মধ্যে বিক্ষোভও শুরু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর/এআর
ট্যাগ: তুরস্ক
লিংক সফলভাবে কপি হয়েছে!