ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভ্যালেন্টাইন্স ডে’তে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে এই পণ্য

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৪, ১৮ ফেব্রুয়ারি ২০২৩
ভ্যালেন্টাইন্স ডে’তে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে এই পণ্য
ছবি: সংগৃহীত

‘ভ্যালেন্টাইন্স ডে’ উদ্‌যাপনে মেতেছিল সারাবিশ্ব। ভালবাসার এমন দিনে প্রিয়জনকে উপহারে ভরিয়ে দেন অনেকেই। প্রেম দিবস পরবর্তী বিভিন্ন উপহার বিক্রির পরিসংখ্যান সেদিকেই ইঙ্গিত দেয় প্রতি বছর। তবে এ বার সেই পরিসংখ্যান অন্য কথা বলছে।

এ বছরের ভ্যালেন্টাইন‌্‌স ডে-তে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে কনডম এবং মোমবাতি।

সম্প্রতি অনলাইন কেনাকাটির অন্যতম সংস্থা ‘ব্লিঙ্কিট’-এর কর্ণধার আলবিন্দর ধিন্দসা এই সংক্রান্ত একটি তথ্য প্রকাশ্যে এনেছেন। তার নিজের সংস্থা সারা বছরের তুলনায় ১৪ ফেব্রুয়ারি সবচেয়ে বেশি কনডম বিক্রি করেছে।

Advertisement

সুগন্ধি, মানিব্যাগ, চকলেট, ফুলের বোকে- প্রেম দিবসের আগে অনলাইন সংস্থাগুলো থেকে দেদারসে বিক্রি হয় এই ধরনের উপহার সামগ্রী। কোনোবার রেকর্ড পরিমাণও বিক্রি হয়। কিন্তু এ বছরের চিত্রটি বাকি বছরগুলোর তুলনায় আলাদা। ভ্যালেন্টাইন্স ডে’তে অনলাইনে কনডম বিক্রির হার যথেষ্ট পরিমাণে বেড়েছে। আশ্চর্যজনক ভাবে, চকলেট বিক্রির হার কিছুটা কমেছে। বছরের অন্যান্য সময় এর চেয়ে বেশি চকলেটের বরাত পায় এই অনলাইন সংস্থা।

আলবিন্দর জানিয়েছেন, ভ্যালেন্টাইন‌্‌স ডে-র সকাল থেকে চকলেট, গোলাপ এবং অন্যান্য সামগ্রীর বেশ ভালোই অর্ডার আসছিল। বিকেল ৩টা নাগাদ ঠিকই চলছিল। কিন্তু বিকেলের পর থেকে একের পর এক কনডমের অর্ডার ঢুকতে শুরু করে। কয়েক ঘণ্টায় তা সব কিছুকে ছাপিয়ে যায়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!