[ আন্তর্জাতিক ]
আবারো তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প
ছবি: সংগৃহীত
তুরস্ক ও সিরিয়া সীমান্ত এলাকায় আবারো ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার সন্ধ্যায় ৬.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।
তবে এ ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহত ও ক্ষয়ক্ষতির কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এর আগে, গত ৬ ফেব্রুয়ারি এ অঞ্চলে পরপর দুটি বড় ভূমিকম্প আঘাত হানে।
ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটি বিধ্বস্ত তুরস্কের অন্যতম প্রদেশ হাতায়ে আঘাত হেনেছে। এটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
.png)
এদিকে গত ৬ ফেব্রুয়ারির ভূমিকম্পে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে। এর দুই সপ্তাহ পরই আবারো ভূমিকম্প আঘাত হানলো।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
তুরস্ক
লিংক সফলভাবে কপি হয়েছে!