ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পরমাণু কর্মসূচির পরিধি বাড়ানোর ঘোষণা দিলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:১৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৩
পরমাণু কর্মসূচির পরিধি বাড়ানোর ঘোষণা দিলেন পুতিন
ভ্লাদিমির পুতিন - ফাইল ছবি

রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের প্রথম বর্ষ পূর্তির প্রাক্কালে পরমাণু কর্মসূচির পরিধি আরো বাড়ানোর ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ফাদারল্যান্ড দিবস উপলক্ষে তিনি জানিয়েছেন, রাশিয়া পরমাণু বাহিনীর পরিধি বাড়ানোর কাজে আরো মনোযোগী হবে।

এই প্রকল্পের আওতায় পরমাণুভিত্তিক ভূমি ও সাগর থেকে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র বানানো হবে বলেও জানিয়েছেন এই রুশ নেতা।

Advertisement

পুতিন জানিয়েছেন, প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (যা নানা ধরণের পরমাণু অস্ত্র বহনে সক্ষম) মোতায়েন করা হবে।

আরো পড়ুন>> হত্যাকাণ্ডের খবর সংগ্রহে গিয়ে বন্দুক হামলায় নিহত সাংবাদিক

পুতিন আরো বলেছেন, ‘আমরা হাইপারসনিক কিঞ্জাল ক্ষেপণাস্ত্র সিস্টেম ব্যাপক পরিমাণে উৎপাদন করবো এবং সমুদ্রভিত্তিক জিরকন ক্ষেপণাস্ত্র মোতায়েনও শুরু করা হবে।’

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সেনা অভিযান শুরু করে রাশিয়া। সেই থেকে পশ্চিমা ও মস্কোর মধ্যে চলছে পরমাণু অস্ত্র নিয়ে বাগযুদ্ধ। এবার যুক্তরাষ্ট্রের সাথে করা পরমাণু অস্ত্র হ্রাসকরণ চুক্তি নিউ স্টার্ট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পুতিন। ফলে পরমাণু যুদ্ধের শঙ্কা দেখা দিতে পারে বলে মনে করছেন কিছু সামরিক বিশেষজ্ঞ।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!