ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আকস্মিক সফরে ইউক্রেনে প্রেসিডেন্ট বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৭, ২০ ফেব্রুয়ারি ২০২৩
আকস্মিক সফরে ইউক্রেনে প্রেসিডেন্ট বাইডেন
জো বাইডেন ও ভলোদিমির জেলেনস্কি - ফাইল ছবি

আকস্মিক সফরে ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রায় এক বছর ধরে ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। এই যুদ্ধের মধ্যে এটাই বাইডেনের প্রথম কিয়েভ সফর।

সোমবার (২০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি

প্রতিবেদনে বলা হয়, প্রতিবেশী পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে সাক্ষাতের পরই কিয়েভে এই আকস্মিক সফরে যান মার্কিন প্রেসিডেন্ট। পোল্যান্ড সীমান্ত থেকে এক ঘণ্টার ট্রেনে চড়ে কিয়েভ পৌঁছান তিনি।

Advertisement

আরো পড়ুন>> প্রেম করতে গিয়ে প্রেমিকার মায়ের হাতে জুতাপেটা খেল প্রেমিক!

গত শুক্রবার হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে জানান, প্রেসিডেন্ট বাইডেন আগামী ২০ থেকে ২২ ফেব্রুয়ারি পোল্যান্ড সফর করবেন। এসময় তিনি পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করবেন।

সংবাদমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে দেশটির রাজধানীতে হাঁটছেন এবং শহর জুড়ে বিমান হামলার সতর্কবার্তা শোনার সাথে সাথে তারা সেন্ট মাইকেলের মঠ পরিদর্শন করেছিলেন।

কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা যায় তাকে। বিশেষ এই সফরে জেলেনস্কির সঙ্গে যুদ্ধের সার্বিক বিষয়ে আলোচনা করার কথা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!