কমলা হ্যারিসের স্বামীকে বাইডেনের স্ত্রীর ঠোঁটে চুমু!
ক্যাপিটল হিলে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দিতে যাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ঠিক এ সময়ে সেখানে অন্য রকম একটি ঘটনা ঘটে। ফার্স্ট লেডি জিল বাইডেন এবং সেকেন্ড জেন্টলম্যান তথা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের স্বামী ডগলাস এমহফ একে অপরকে আলিঙ্গন করে চুমু খান। তাদের সেই ‘অদ্ভূত’ চুম্বনের দৃশ্য ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাতে বাইডেন তার দ্বিতীয় স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেন। তার সেই ভাষণ শুরু হওয়ার আগে ফার্স্ট লেডি জিল বাইডেন ও ডগলাস এমহফ ঠোঁটে চুম্বন দিয়ে একে অপরকে শুভেচ্ছা জানান।
ফুটেজে দেখা যায় যে, জিল বাইডেন প্রথমে করমর্দন করার জন্য এগিয়ে যান। পরে তারা একে অপরকে চুম্বনের মাধ্যমে আলিঙ্গন করেন।
.png)
পরে এই দৃশ্যটির সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভাইরাল হয়। একজন টুইটারে লিখেছেন, ‘জিল বাইডেন কমলা হ্যারিসের স্বামীর ঠোঁটে চুমু দিলেন।’ আরেকজন আশ্চর্য হয়ে লিখেছেন, ‘জিল বাইডেন কী কমলার স্বামীকে ঠোঁটে চুম্বন করলেন?!’
আরো পড়ুন>> ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে মা ও দুই মেয়েকে জীবিত উদ্ধার
এদিকে, কংগ্রেসে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দিতে গিয়ে দুয়োধ্বনি শুনেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ভাষণের এক পর্যায়ে প্রথমদিকে বিরোধী দল রিপাবলিকান পার্টির কিছু সদস্য দাঁড়িয়ে বাইডেনকে উদ্যেশ করে দুয়োধ্বনি দিতে থাকেন। পরে অবশ্য অধিকাংশ রিপাবলিকান সদস্য দাঁড়িয়ে বাইডেনকে সম্মাননা জানান। তাদের মধ্যে হাউস স্পিকার কেভিন ম্যাককার্থিও ছিলেন।
বাইডেন তার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে বলেন, ‘বিগত ২০০ বছরে আমাদের যে পরিমাণ বৈদেশিক ঋণ জমেছে, বিগত সরকারের সময়ই তার ২৫ শতাংশ হয়েছে।’
বাইডেন আরো বলেন, ‘এটাই হলো আসল সত্য, প্রয়োজন হলে আপনারা যাচাই করে দেখতে পারেন। এ সময়ই রিপাবলিকান পার্টির কিছু সদস্য দুয়োধ্বনি দিতে থাকেন এবং হাউজে হট্টগোলের সৃষ্টি হয়। তারপরও বাইডেন তার বক্তব্য চালিয়ে যান।
সূত্র: দ্য টেলিগ্রাফ, এনডিটিভি