ফ্রিজ থেকে উদ্ধার নিহত মডেলের ছিন্ন পা!
হংকংয়ে একটি ফ্রিজের ভেতর থেকে দেশটির এক উঠতি তরুণী মডেলের কাটা পা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দেশটিতে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
রোববার (২৬ ফেব্রুয়ারি) হংকং পুলিশ জানিয়েছে, এ ঘটনায় চার জনকে অভিযুক্ত সাব্যস্ত করা হয়েছে।
গত শুক্রবার ২৮ বছর বয়সি মডেল অ্যাবি চোই-য়ের দেহ থেকে ছিন্ন পা উদ্ধার হয় শহরতলির একটি বাড়ির রেফ্রিজারেটর থেকে। সঙ্গে পাওয়া গিয়েছে দেহাংশ ছিন্ন করার যন্ত্রপাতিও। তবে এখনও পর্যন্ত তার কাটা মুণ্ডু, ধড় এবং হাত খুঁজে পাওয়া যায়নি।
.png)
স্থানীয় তাই পো জেলার যে বাড়িতে নিহত অ্যাবির কাটা পা উদ্ধার হয়েছে, সেখান থেকে মিট স্লাইসার এবং ইলেকট্রিক স’ বা বৈদ্যুতিন করাত-ও পাওয়া গিয়েছে।
আরো পড়ুন>> যুক্তরাজ্যে টমেটোর সংকট, ক্রেতাদের মধ্যে কাড়াকাড়ি
চাঞ্চল্যকর এই ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে তিন জনের বিরুদ্ধে অভিযোগ গুরুতর। সোমবার তাদের আদালতে পেশ করা হবে।
স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, অ্যাবির প্রাক্তন স্বামী অ্যালেক্স কোং-কে শনিবার গ্রেফতার করা হয়েছে। তবে তার বিরুদ্ধে কোনও অভিযোগ এখন পর্যন্ত আনা হয়নি। ঘটনায় অভিযুক্তদের মধ্যে আছেন তরুণীর প্রাক্তন শ্বশুর, শ্বশুরের ভাই এবং শাশুড়ি।
মডেল অ্যাবি শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। তার আগে তাকে শেষ দেখা গিয়েছিল তাই পো জেলায়। সেখানেই উদ্ধার হয়েছে তার দেহাংশ। রেফ্রিজারেটর থেকে উদ্ধার ছিন্ন পা যে তারই মৃতদেহের অংশ, প্রাথমিক তদন্তে সেটি নিশ্চিত করেছেন তদন্তকারীরা।
সূত্র: মিরর ইউকে