পাকিস্তানের ওই পরিবারটি অনুষ্ঠানে আগত অতিথিদের সামনে পারিবারিক ঐতিহ্য অনুযায়ী কনেকে ওজন মাপার যন্ত্রে বসিয়ে তার সমপরিমাণ স্বর্ণ প্রদান করে।
বিয়ের অনুষ্ঠানে কনে ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। তার বিয়ের পোশাক থেকে শুরু করে তার গহনা, সবার নজর কাড়ে। তবে বিয়েতে আগতরা বউয়ের ওজন পরিমাণ স্বর্ণ প্রদানকে ভালোভাবে নেয়নি। কেউ কেউ একে যৌতুক বলে মন্তব্য করেছেন।
.png)
আরো পড়ুন>> প্রেমিকের হামলায় হন পক্ষাঘাতগ্রস্থ, সেই নারীই নিচ্ছেন প্যারা অলিম্পিকের প্রস্তুতি!
সংবাদমাধ্যম দ্য সিয়াসত ডেইলির খবরে বলা হয়েছে, ওই কনের ওজন ছিল ৭০ কেজি। এই পরিমাণ স্বর্ণই তাকে উপহার দেওয়া হয়েছে। ভিডিওতে বরকে উল্লাস করতে দেখা গেছে।
গণমাধ্যম দাবি করেছে, ওই বিয়ের অনুষ্ঠান পাকিস্তান ও দুবাই উভয় স্থানেই হয়েছে। সম্প্রতি দুবাইয়ে নববিবাহিত দম্পতিকে সংবর্ধনা দেওয়া হয়।
অবশ্য বিয়েতে যৌতুক দেওয়া এবং বিপুল অর্থ খরচ করার রীতি ভারতীয় উপমহাদেশে অনেক পুরনো ঐতিহ্য। আকাশ-পাতাল আয় বৈষম্য এবং চরম অর্থনৈতিক সংকটও বিত্তশালীদের এ ধরনের আয়োজন থেকে বিরত রাখতে পারে না।
আরো পড়ুন>> ভানুয়াতু দ্বীপে একদিনেই দুই ভূমিকম্প ও দুই ঘূর্ণিঝড়ের আঘাত!
পাকিস্তান বর্তমান ভয়াবহ অর্থনৈতিক সংকটে নিমজ্জিত। বৈদেশিক ঋণে জর্জরিত পাকিস্তান অর্থনীতি পুনরুদ্ধারে আইএমএফ থেকে ঋণ নেওয়ার চেষ্টা করছে। বৈদেশিক মুদ্রার সংস্থান করতে হিমশিম খাচ্ছে পাকিস্তান সরকার। আমদানি ব্যয় কমাতে এরই মধ্যে গুরুত্বপূর্ণ পণ্য ছাড়া আমদানির অনুমতি দেওয়া হচ্ছে না। এমনকি মন্ত্রিসভার সদস্যদেরও বেতনভাতা কমানোর চিন্তাভাবনা চলছে।
এ সময়ে দুবাইয়ে এমন আয়োজন, অধিকাংশ মানুষ মেনে নিতে পারছেন না। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে।