ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

বাশার আল আসাদের বিরুদ্ধে জেলেনস্কির নিষেধাজ্ঞা আরোপ 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:২৭, ১৯ মার্চ ২০২৩
বাশার আল আসাদের বিরুদ্ধে জেলেনস্কির নিষেধাজ্ঞা আরোপ 
ভলোদিমির জেলেনস্কি - ফাইল ছবি

সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল শনিবার বাশার আল আসাদ ছাড়াও ১৪১ ব্যক্তি এবং ৩০০ প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউক্রেন।

সম্প্রতি রাশিয়াতে সফর করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের পরই বাশারের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করেছেন জেলেনস্কি।

পুতিনের সঙ্গে বৈঠকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, তার দেশে অবস্থানরত অবৈধ দখলদার মার্কিন সেনারা তাদের ঘাঁটিকে উগ্র সন্ত্রাসীদের আস্তানায় পরিণত করেছেন।

আরো পড়ুন>> ৩০ হাজার সশস্ত্র যোদ্ধা নিয়োগ দিবে ওয়াগনার আর্মি

দেশটির সরকারি ওয়েবসাইটে এ সংক্রান্ত জারি করা একটি ডিক্রি প্রকাশ করেছে। নিষেধাজ্ঞা আরোপ করা বেশিরভাগ ব্যক্তি ও প্রতিষ্ঠানই ইরান এবং রাশিয়ার।

এ নিষেধাজ্ঞার ফলে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইউক্রেনে ব্যবসা-বাণিজ্য করতে পারবে না। এমনকি তাদের কোনো সম্পদ ইউক্রেনে থাকলে তা বাজেয়াপ্ত করা হবে বলে ডিক্রিতে উল্লেখ করা হয়।

সূত্র: আনাদোলু এজেন্সি

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!