[ আন্তর্জাতিক ]
হেলিকপ্টারের কাছে গিয়ে সেলফি, মুহূর্তেই ছিন্নভিন্ন দেহ
ছবি: সংগৃহীত
চালু অবস্থায় হেলিকপ্টারের কাছে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়েছিলেন এক যুবক। কিন্তু খেয়াল করেননি যে হেলিকপ্টারের পেছনের পাখা বা রোটরের খুব কাছে চলে গিয়েছেন তিনি। ফলাফল পাখার আঘাতে ছিন্নভিন্ন হয়ে যায় শরীর। ঘটনাস্থলেই মারা যান তিনি।
রোববার (২৩ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবদেনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, রোববার দুপুরে মর্মান্তিক এই দুর্ঘটনার শিকার হন অমিত সৈনি। তিনি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের বেসামরিক বিমান পরিবহণ দপ্তরের ফিনান্সিয়াল কন্ট্রোলার ছিলেন। উত্তরাখণ্ডের কেদারনাথ ধামের হেলিপ্যাডে হেলিকপ্টারটি নামার পর সেলফি তুলতে গিয়েছিলেন অমিত।
.png)
আরো পড়ুন>> কেনিয়ার জঙ্গলে ২১ মরদেহ উদ্ধার, অভিযোগের তীর বিতর্কিত ধর্মগুরুর দিকে
পুলিশ জানিয়েছে, হেলিকপ্টারটি কেদারনাথ ধামের হেলিপ্যাডে নামার পর সেলফি তুলতে গিয়েছিলেন অমিত। তখনও হেলিকপ্টারটির পিছনের দিকের পাখা (রোটর) চলছিল। সেলফি তোলার ঝোঁকে বুঝতে পারেননি যে তিনি পেছনের পাখার খুব কাছে চলে গিয়েছেন। মুহূর্তেই সেই পাখায় কাটা পড়েন তিনি, ছিন্নভিন্ন হয়ে যায় তার দেহ। হঠাৎ এই ঘটনায় পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!