২৫ দিন ধরে সেই বাড়িতে গ্যাসের ওভেন জ্বালিয়ে এবং কল খুলে চলে যাওয়ার অপরাধে ঐ যুগলকে ১ লাখ ২৮ হাজার টাকার বিল ধরিয়ে দিয়েছেন বাড়িওয়ালা।
ঘটনাটি দক্ষিণ কোরিয়ার। চিনের এক যুগল দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ঘুরতে যাবেন বলে ২৫ দিনের জন্য একটি বড়সড় বাড়ি ভাড়া নিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে তারা বুকিং বাতিল করতে চাইলে বাড়িওয়ালা তা নাকচ করে দেন।
.png)
ঐ বাড়িওয়ালা জানিয়েছেন, ঘর ভাড়া নিলেও তারা সেখানে থাকতেন না। ২৫ দিনের মধ্যে মাত্র পাঁচবার থাকতে এসেছিলেন ঐ যুগল। প্রথম দিন থেকেই তারা বাড়ির মালিকের সঙ্গে কোনো যোগাযোগ করেননি। উল্টো ঘরের সব লাইট, শৌচাগারের সব কল খুলে রেখে দিয়েছিলেন তারা। শুধু তাই নয়, ঘরের সব জানলা-দরজা খুলে, গ্যাস চালু করে ২৫ দিন ধরে শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়িয়েছেন তারা।
যদিও এ ঘটনা বাড়িওয়ালা জানতে পেরেছিলেন, ঐ যুগল বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর। সেই দেশের গ্যাস সংস্থা থেকে বাড়ির মালিককে ফোন করে জানানো হয় সে কথা। ২৫ দিন ধরে জল, বিদ্যুৎ এবং গ্যাস ব্যবহারে পরিমাণ দেখে বাড়ির মালিককে বিভিন্ন খাতের জন্য প্রায় ১ লাখ টাকার বিল ধরানো হয়।