ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যে শহরে সেলফি তুললেই গুনতে হবে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:২৮, ২৪ এপ্রিল ২০২৩
যে শহরে সেলফি তুললেই গুনতে হবে জরিমানা
ছবি: সংগৃহীত

আপনি যদি ছুটিতে যাওয়ার সময় সেলফি তুলতে পছন্দ করেন, তাহলে ইতালির রিভেরার পোর্তোফিনো শহর ভ্রমণের সেরা জায়গা নাও হতে পারে। ভাবছেন কেন? সম্প্রতি পর্যটকদের ছবি তোলার ক্ষেত্রে নতুন নিয়ম আরোপ করেছে শহরটি।

পর্যটকদের প্রিয় ইতালির অন্যতম রঙিন শহর পোর্তোফিনো তাদের ভ্রমন স্পটগুলোতে পর্যটকদের ছবি তোলা থেকে বিরত রাখতে নো-ওয়েটিং জোন চালু করেছে। এসব স্থানে সেলফি তোলার জন্য পর্যটকদের গুনতে হতে পারে ২৭৫ ইউরো বা প্রায় ৩২ হাজার টাকা পর্যন্ত জরিমানা।

কিন্তু একটা পর্যটন শহরে এমন কঠিন নিয়ম কেন করা হল তা নিয়ে এরইমধ্যে প্রশ্ন উঠেছে।

Advertisement

কর্তৃপক্ষ জানিয়েছে, ছোট শহরটির পর্যটনকেন্দ্রগুলোয় প্রচণ্ড ভিড় হয়। ভিড়ের মধ্যেও মানুষ সেলফি তোলার জন্য এক জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকেন।

আরো পড়ুন>> মাত্র ২ কোটি টাকায় কেনা যাবে যে দ্বীপ

পোর্তোফিনোর মেয়র মাত্তেও ভায়াকাভা জানান, পর্যটকরা রাস্তা অবরোধ করে ছবি তুলতে থাকে যার ফলে শহরে যানজটের সৃষ্টি হয়।

ফোর্বসের তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সেলফিপ্রেমীদের কাছে ইনস্টাগ্রামে বিখ্যাত হওয়া দুটি মনোরম স্থানের জন্য এই জরিমানা প্রযোজ্য হবে।

চলতি মাসের ইস্টার সপ্তাহ থেকে শহরটিতে এই নিয়ম কার্যকর করা হয়েছে, যা অক্টোবর পর্যন্ত বহাল থাকবে। এর আগে যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং যুক্তরাজ্যসহ কয়েকটি দেশের নির্দিষ্ট কিছু স্থানে এধরণের জরিমানার নিয়ম চালু রয়েছে।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!