ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মাঝ আকাশে ‘হট এয়ার’ বেলুনে আগুন, ২ পর্যটকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৩০, ২ এপ্রিল ২০২৩
মাঝ আকাশে ‘হট এয়ার’ বেলুনে আগুন, ২ পর্যটকের মৃত্যু
হট এয়ার বেলুন - ফাইল ছবি

লাতিন আমেরিকার দেশ মেক্সিকোয় মাঝ আকাশে ‘হট এয়ার’ বেলুনের গন্ডোলায় আগুন লেগে যাওয়ায় আতঙ্কে ঝাঁপ দিয়ে মৃত্যু হয়েছে দুই পর্যটকের। এছাড়া আগুনে ঝলসে দগ্ধ হয়েছে এক শিশু।

শনিবার (১ এপ্রিল) ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে রাজধানী মেক্সিকো সিটির উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত টিয়োটিহুয়াকান এলাকায়।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, মেক্সিকো সিটি থেকে ৭০ কিলোমিটার দূরের টিয়োটিহুয়াকান একটি জনপ্রিয় পুরাতত্ত্ব স্থল। প্রতিবছর প্রচুর পর্যটক এই পুরাতত্ত্ব স্থলে পিরামিড দেখতে আসেন। দুর্ঘটনার দিনও প্রচুর পর্যটকের ভিড় ছিল সেখানে। আকাশে ভেসে গোটা পুরাতত্ত্বস্থলটিকে ঘুরে দেখানোর জন্য এখানে ‘হট এয়ার’ বেলুনের ব্যবস্থাও রয়েছে।

Advertisement

বেসরকারি উদ্যোগে পর্যটকদের সেই ‘হট এয়ার’ বেলুনে ঘুরে দেখানো হয় ১৫০ ডলারের বিনিময়ে। শনিবারও বেশ কিছু পর্যটক ‘হট এয়ার’ বেলুনে চেপে পুরাতত্ত্বস্থলটি ঘুরে দেখছিলেন। তার মধ্যে একটি বেলুনেই এই দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন>> কুকুরের তাড়া খেয়ে পালিয়ে গেল সিংহ!

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওড়ার কিছুক্ষণের মধ্যেই একটি ‘হট এয়ার’ বেলুনের গন্ডোলায় আচমকাই আগুন ধরে যায়। আতঙ্কিত হয়ে পড়েন পর্যটকরা। বেলুন তখন ১৫০-২০০ ফুট উঁচুতে। গন্ডোলায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় দুই পর্যটক আতঙ্কিত হয়ে ঝাঁপ মারেন। নীচে আছড়ে পড়ে মৃত্যু হয় তাদের। এছাড়া এক শিশুকে ঝলসানো অবস্থায় উদ্ধার করা হয়েছে।

গন্ডোলায় কত জন ছিলেন তা নিশ্চিত করতে পারেনি স্থানীয় প্রশাসন। তবে দু’জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তারা।

মৃতদের মধ্যে রয়েছেন ৩৯ বছরের এক নারী এবং বছর পঞ্চাশের এক পুরুষ পর্যটক। তাদের নাম এবং পরিচয় জানায়নি প্রশাসন।

কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

এদিকে এই ধরনের বিনোদনের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি ঠিক মতো মানা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ভিডিওটি দেখুন...

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!