[ আন্তর্জাতিক ]
ইন্দোনেশিয়ায় ফেরি ডুবি, ১১ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পূর্ব উপকূলে একটি যাত্রীবাহী ফেরি ডুবে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো একজন।
শুক্রবার (২৮ এপ্রিল) দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার সময় ফেরিটিতে মোট ৭৪ জন যাত্রী ছিলেন।
.png)
আরো পড়ুন>> পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে আগুন, নিহত ৭
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিবেশী দেশ সিঙ্গাপুর লাগোয়া তানজুং পিনাংয়ের দিকে যাত্রা শুরুর প্রায় ৩০ মিনিট পর লগের (গাছের গুঁড়ি) সঙ্গে ফেরিটির ধাক্কা লেগে থাকতে পারে। যার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
এদিকে, এখনও নিখোঁজ একজনের খোঁজে অনুসন্ধান চলছে এবং প্রত্যক্ষদর্শীদের কাছ থেকেও তথ্য আসছে বলে জানিয়েছে উদ্ধারকারী সংস্থা।
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!