[ আন্তর্জাতিক ]
লোহিত সাগরে নৌকা ডুবে ৭ শিশুসহ ২১ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত
ইয়েমেনের উত্তর-পশ্চিম উপকূলে লোহিত সাগরে একটি নৌকা ডুবে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।
মঙ্গলবার (০৭ মার্চ) স্থানীয় এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
জেলা পরিষদের কর্মকর্তা আকরাম আল-আহদাল বলেন, মঙ্গলবার বিকেলে বন্দর নগরী হোদেইদাহ’র উত্তরাঞ্চলের আলুহেয়াহ জেলার উপকূলে এ দুর্ঘটনা ঘটে। নৌকাটিতে ২৭ জন যাত্রী ছিল।
.png)
ওই কর্মকর্তা বলেন, যাত্রীরা এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আলুহেয়াহ থেকে লোহিত সাগরের বৃহত্তম ইয়েমেনি দ্বীপ কামারান দ্বীপে যাচ্ছিল। তারা সকলেই স্থানীয় গ্রামবাসী।
আরো পড়ুন>> অবৈধ অনুপ্রবেশ রুখতে কঠোর যুক্তরাজ্য
তিনি আরো জানান, নিহতদের মধ্যে ১২ জন মহিলা, ৭ শিশু ও ২ জন পুরুষ রয়েছে।
তিনি জানান, এ দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া ৬ জনকে প্রাথমিক চিকিৎসার জন্য হোদেইদাহ শহরের আল-থাওরা হাসপাতালে নেওয়া হয়েছে। সম্ভবত ঝড়ো হাওয়ার কারণে এ নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটে বলে তিনি উল্লেখ করেন।
সূত্র : জিনহুয়া এজেন্সি
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!