বরের বাড়ি থেকে কম গহনা দেওয়ায় মাঝপথেই বিয়ে ভাঙলেন ক্ষুব্ধ কনে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। এমন ঘটনা দেখে পুরো অবাক বিয়েতে উপস্থিত সকল মেহমান।
ঘটনা সূত্রে জানা যায়, উত্তর প্রদেশের কানপুর দেহাত অঞ্চলের এক তরুণের সঙ্গে মানপুরের বাসিন্দা ওই তরুণীর বিয়ে ঠিক হয়। ঘটনার দিন সকাল থেকেই আচার-অনুষ্ঠান মেনে চলছিল বিয়ের কাজ। বরসহ বরযাত্রীরা সময়মতো বিয়ের আসরে পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু গোলমাল শুরু হলো মালাবদলের আগে।
.png)
আরো পড়ুন>> আরেকটি তেলবাহী জাহাজ আটক করল তেহরান
হিন্দু বিয়ের রীতি অনুযায়ী, বিয়ের সময় বরের বাড়ি থেকে কনেকে শাড়ি, গহনা দেওয়ার কথা। সব কিছুই ছিল। কিন্তু গহনার পরিমাণ ছিল একটু কম, তা দেখেই চটে গেলেন কনে। বিয়ের অনুষ্ঠান ছেড়ে মাঝপথে নিজেই বিয়ে ভাঙলেন কনে।
পুলিশ জানায়, শুধু কনে নয়, কনেকে দেওয়া গহনার বহর দেখে ক্ষুব্ধ তার পরিবারের সবাই পাত্রপক্ষের বিরুদ্ধে অভিযোগ জানাতে থানায় আসেন। দীর্ঘ আলাপ-আলোচনার পর দুপক্ষই বিয়ে ভাঙার সিদ্ধান্ত মেনে নেন।
সূত্র: আনন্দবাজার