বুধবার (৩ মে) ভারতের যমুনা এক্সপ্রেসওয়েতে সুপার স্পোর্টস কাওয়াসাকি নিঞ্জা জেডএক্স-১০আর বাইকে রেসিং করার সময় ৩০০ কিমি প্রতি ঘণ্টায় গতি ছোঁয়ার চেষ্টা করছিলেন ২২ বছর বয়সী অগস্ত্য। তবে অত্যধিক গতি সামলাতে না পেরে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান তিনি। বাইকের গতি এত বেশি ছিল যে, তার হেলমেটটিও ভেঙে টুকরো টুকরো হয়ে যায়।
আরো পড়ুন>> জম্মু-কাশ্মীরে বিস্ফোরণে ২ ভারতীয় সেনা নিহত
.png)
ভারতের উত্তরাখণ্ড দেরাদুনের বাসিন্দা ছিলেন অগস্ত্য চৌহান। তার এমন মৃত্যুতে তার পরিবারসহ অনুরাগীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
সূত্র: এনডিটিভি