রোববার (১৪ মে) তুরস্কের স্থানীয় সময় সকাল ৮টার দিকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়। যা চলবে বিকেলে ৫টা পর্যন্ত।
এই নির্বাচনে কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আলোচনায় এসেছেন ১১২ বছরের এক বৃদ্ধা।
.png)
জানা গেছে, ওই বৃদ্ধা তুরস্কের কৃষ্ণ সাগর অঞ্চল গুমুশানের সবচেয়ে বেশি বয়সী ব্যক্তি। সন্তান ও নাতিদের সঙ্গে তিনি ভোট কেন্দ্রে যান।
সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, অনলাইনে ভোট দেওয়ার ব্যবস্থা সত্ত্বেও ওই বৃদ্ধা কেন্দ্রে গিয়ে সরাসরি ভোট দেওয়ার সিদ্ধান্ত নেন।
আরো পড়ুন>> তুরস্কের জাতীয় নির্বাচনে ভোট দিলেন এরদোগান
শুধু শতবর্ষী ওই বৃদ্ধা নন, সশরীরে উপস্থিত হয়ে নিজের ভোট দিয়েছেন বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ ৮ ফুট ২ ইঞ্চি উচ্চতার সুলতান কোসেনও। তিনি ভোট দিয়েছেন মার্দিনের দেরিকের একটি কেন্দ্রে ।

নিজের ভোটাধিকার প্রয়োগের পর সুলতান কোসেন বলেছেন, ‘আমি আমার দেশের জন্য ভালোটা প্রত্যাশা করছি ইনশাআল্লাহ। সুপার হাবার নামের একটি টুইটার অ্যাকাউন্টে সুলতানের একটি ছবি প্রকাশ করা হয়। ওই ছবির শিরোনামে লেখা হয়েছে, ‘সুলতান কোসেন। বিশ্বের সবচেয়ে লম্বা মানুষের খ্যাতিপ্রাপ্ত, ভোট দিয়েছেন। বুথের পর্দা তার উচ্চতার জন্য পর্যাপ্ত ছিল না।’
এছাড়া আরো অনেক বৃদ্ধ ও শারীরিকভাবে অক্ষম মানুষকে হুইল চেয়ারে এসেও স্বশরীরে ভোট দিতে দেখা গেছে।
আরো পড়ুন>> তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন আজ, বড় পরীক্ষার মুখে এরদোগান
এদিকে নিজের ভোট দেওয়ার পর প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, কোনো সমসা ছাড়াই দেশজুড়ে ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে। অত্যন্ত আগ্রহ নিয়ে ভূমিকম্পে বিধ্বস্ত এলাকার মানুষও ভোট দিচ্ছে। সেখানেও কোনো সমস্যা নেই।
এ সময় তিনি সব নাগরিকদের কোনো ধরনের উদ্বেগ ছাড়াই ভোট দেওয়ার আহ্বান জানান। তুরস্কের শক্তিশালী গণতন্ত্রের জন্য যা খুবই গুরুত্বপূর্ণ।
এই নির্বাচনে, ছয় কোটি ৪০ লাখের বেশি মানুষ দেশ-বিদেশ থেকে ভোট দেবেন বলে জানা গেছে। তাদের মধ্যে প্রায় ৫০ লাখ প্রথমবারের মতো ভোট দেবেন।
তুরস্কে এবারের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও কেমাল কেলিচদারোগলোর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।