ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত কিয়েভ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:১৭, ১৮ মে ২০২৩
রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত কিয়েভ
সংগৃহীত

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সংঘাত চলছেই। দেশ দুটির মধ্যে হামলা পাল্টা-হামলার মতো ঘটনা ঘটছে। এরই মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া।

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত ইউক্রেনের রাজধানী কিয়েভ। একমাসে নয়বার দেশটির রাজধানীতে শহরে হামলা চালিয়েছে রাশিয়া। এই ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরো দুই জন। 

কিয়েভের সামরিক প্রশাসন জানিয়েছে, প্রাথমিক তথ্য বলছে রাশিয়ার ছোড়া সব ক্ষেপণাস্ত্রই ধ্বংস করা হয়েছে। এক মাসে নয় বার ইউক্রেনের রাজধানী লক্ষ্য করে হামলা চালাল রাশিয়া। গত সোমবার রাশিয়ার শক্তিশালী কিনজাল ড্রোন ভূপাতিত করার দাবি করেছে কিয়েভ।

Advertisement

আরো পড়ুন>> তুরস্কের নির্বাচনে বিরোধীদের অনিয়মের অভিযোগ

কিয়েভের মেয়র ভিতালি ক্লিতশকো জানিয়েছেন, দারনিতসিয়া এলাকায় একটি গ্যারেজে হামলার কারণে আগুন লাগলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এই হামলার বিস্তারিত এখনো জানানো হয়নি।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান জানান, কাস্পিয়ান সাগর এলাকা থেকে রাশিয়া ভারী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তার দাবি, এই হামলায় ক্রুজ ক্ষেপণাস্ত্রও ব্যবহার করেছে রাশিয়া। তবে রাশিয়া এই হামলার ব্যাপারে এখনো আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!