ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আরো ২ মাস বাড়ল রাশিয়া-ইউক্রেন শস্য চুক্তির মেয়াদ 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৫১, ১৮ মে ২০২৩
আরো ২ মাস বাড়ল রাশিয়া-ইউক্রেন শস্য চুক্তির মেয়াদ 
ফাইল ছবি

রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে চলছে চরম উত্তেজনা। এরইমধ্যে দেশ দুটির মধ্যে হামলা পাল্টা-হামলার মতো ঘটনা ঘটেছে। এই সংঘাতের মধ্যেই বাড়ল রাশিয়া-ইউক্রেন শস্য চুক্তির মেয়াদ। 

আগের চুক্তিটির মেয়াদ শেষের মাত্র একদিন আগে সমঝোতা হয়। বুধবার জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় এ ঘোষণা আসে। এই তথ্যটি নিশ্চিত করে সংবাদ মাধ্যম রয়টার্স।

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান জানান, কৃষ্ণসাগর দিয়ে শস্য সরবরাহে চুক্তির মেয়াদ নবায়ন হয়েছে দুই মাসের জন্য।

Advertisement

আরো পড়ুন>> কলম্বিয়ায় বিমান দুর্ঘটনার পর ৪ শিশুকে জীবিত উদ্ধার

ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে খাদ্য সংকটের মধ্যে গত জুলাইয়ে প্রথমবারের মতো রাশিয়া-ইউক্রেন শস্য চুক্তি হয়। এর মধ্যে বেশ কয়েকবার মেয়াদ বাড়ানো হয়। তবে রাশিয়ার কৃষি খাতের ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা নিয়ে বারবার ক্ষোভ জানিয়েছে মস্কো।

বিভিন্ন শস্যের শীর্ষ উৎপাদনকারী ইউক্রেন। তবে কৃষ্ণসাগর দিয়ে রপ্তানিতে বাধা দেয় রাশিয়া। চুক্তির আওতায় ৩০ মিলিয়ন টনের বেশি শস্য সরবরাহ করা হয়েছে কৃষ্ণসাগর দিয়ে। দরিদ্র দেশে আরো শস্য ও সার পাঠাতে চায় রাশিয়া। তবে নিষেধাজ্ঞার কারণে সম্ভব হচ্ছে না।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিল রাশিয়া। পরে আবার চুক্তিতে ফেরে মস্কো। এবার চুক্তি শেষ হওয়ার এক দিন আগে আবারো মেয়াদ বাড়ায় দুই দেশ।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!