ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউক্রেনকে যুদ্ধবিমান দিতে সম্মত যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:১৮, ২০ মে ২০২৩
ইউক্রেনকে যুদ্ধবিমান দিতে সম্মত যুক্তরাষ্ট্র
ফাইল ছবি

ইউক্রেনে রাশিয়ার হামলা প্রতিরোধ করতে যুক্তরাষ্ট্র এই পর্যন্ত অনেক সামরিক সহায়তা দিয়েছে। এছাড়াও পশ্চিমা রাষ্ট্রগুলোও ইউক্রেনকে সহায়তা দিয়েছে। এবার ইউক্রেনকে যুদ্ধ বিমান সরবরাহের বিষয়টি অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, তাদের পশ্চিমা মিত্রদের ক্ষেত্রে ইউক্রেনকে যুদ্ধ বিমান সরবরাহের বিষয়টি অনুমোদন করবে ওয়াশিংটন। যে সহায়তার আওতায় যুক্তরাষ্ট্রে নির্মিত এফ-১৬ যুদ্ধ বিমানও সরবরাহ করা হবে।

আরো পড়ুন>> জাপানে বাইডেন-জেলেনস্কির বৈঠক

Advertisement

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জানিয়েছেন, প্রেসিডেন্ট জো বাইডেন তার জি সেভেন মিত্রদের নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। 

এছাড়াও সুলিভান জানিয়েছেন, মার্কিন সেনারা ইউক্রেনের পাইলটদের এই বিমান চালানোর প্রশিক্ষণও দেবে। অনেকদিন ধরেই রাশিয়ার হামলা প্রতিরোধে পশ্চিমা মিত্রদের কাছে যুদ্ধবিমানের দাবি জানিয়ে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জানিয়েছেন, কবে বিমান সরবরাহ করা হবে। ইউক্রেনকে কতোটা বিমান দেওয়া হবে সে বিষয়ে মিত্রদের সাথে আলোচনা চলছে। ধারণা করা হচ্ছে খুব শিঘ্রই ইউক্রেনকে যুদ্ধবিমান সরবরাহ করা হবে।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!