বুধবার (২৪ মে) দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে এই বোমা হামলার ঘটনা ঘটে। অঞ্চলটি আফগানিস্তান সীমান্তঘেঁষা এবং পাকিস্তান তালিবানের সাবেক ঘাঁটি।
এই হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্মকর্তা রেহমান খান।
.png)
আরো পড়ুন>> প্রতি মাসে ১০ হাজার ড্রোন হারাচ্ছে ইউক্রেন
বার্তা সংস্থা ডিপিএকে আরেক পুলিশ কর্মকর্তা রাসুল দারাজ বলেন, এটি ছিল একটি আত্মঘাতী হামলা। সড়কে তল্লাশি চালানোর সময় হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এতে দুই সেনা সদস্যসহ পুলিশের এক কর্মী এবং এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
কোন সংগঠন এখনো এই হামলার দায় স্বীকার করেনি। তবে সন্দেহের তির পাকিস্তান তালিবানের দিকে।
সূত্র: আল-জাজিরা