ফেসবুক-ইনস্টাগ্রামে শ্বশুরবাড়ির আপত্তি, বিয়ের ১৫ দিনের মধ্যেই স্বামীকে ছাড়লেন স্ত্রী!
বিয়ের কয়েক দিনের মধ্যেই নববধূকে নিয়ে শুরু হয়েছিল অশান্তি। দিনরাত ফোনে মুখ গুঁজে বসে থাকেন তিনি। প্রাপ্য সময় এবং গুরুত্ব না পেয়ে তাই ক্ষোভ বাড়ছিল স্বামী-সহ শ্বশুরবাড়ির সদস্যদের। তা থেকেই সমস্যার শুরু।
যাকে নিয়ে গণ্ডগোল, সেই সদ্যবিবাহিতা তরুণীর নাম সাবা খাতুন। ভারতের বিহার রাজ্যের বাসিন্দা সাবা পুলিশকে জনিয়েছেন, তিনি তার স্বামীর সঙ্গে থাকতে চান না। কারণ, তিনি এবং তার পরিবারের সদস্যেরা তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে সময় কাটাতে দিতে চান না। এমনকি, তার কাছ থেকে তার সাধের ফোনটিও কেড়ে নিয়েছিলেন শ্বশুরবাড়ির সদস্যেরা।
অন্যদিকে, সাবার শ্বশুরবাড়ির সদস্যদের বক্তব্য, ফোন নিয়ে অশান্তি বাড়িয়েছেন সাবা নিজেই। তিনিই গোটা ঘটনাটি নিজের বাড়িতে ফোন করে জানান। খবর পেয়ে তার মা, বাবা এবং ভাই চলে আসেন। তারপরে দুই পরিবারের মধ্যে বিবাদের সৃষ্টি হয়।
.png)
আরো পড়ুন>> সেজেগুজে হাজির মা, চিনতে না পেরে হাউমাউ করে কান্না শিশুর!
সাবার পরিবার অবশ্য দাবি করেছে, তাদের মেয়ের কাছ থেকে ফোন কেড়ে নেয়ার পাশাপাশি তাকে নিজের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেননি শ্বশুরবাড়ির সদস্যেরা। তাদের বিরুদ্ধে সাবার উপর বলপ্রয়োগের অভিযোগ করেন তারা।
পুলিশ জানিয়েছে, খবর পেয়ে তারা যখন ঘটনাস্থলে পৌঁছন তখন দু’পক্ষের মধ্যে তুমুল অশান্তি চলছে। অশান্তি থামাতেই সাবার পরিবারের সবাইকে নিয়ে থানায় চলে আসে তারা। সেখানেই সাবা জানান, তিনি তার স্বামীর সঙ্গে থাকতে চান না। বাবা-মায়ের সঙ্গে নিজের বাড়িতে ফিরে যেতে চান।
পুলিশ সূত্রে খবর, আপাতত সাবা তার পরিবারের সঙ্গে তার বাবা-মায়ের বাড়িতে ফিরে গিয়েছেন। তবে দু’পক্ষেরই অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র: ইন্ডিয়া টুডে, আনন্দবাজার