ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]
অস্ট্রেলিয়া 

বিয়ে থেকে ফেরার পথে বাস দুর্ঘটনা, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৪, ১২ জুন ২০২৩
বিয়ে থেকে ফেরার পথে বাস দুর্ঘটনা, নিহত ১০
সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার ওয়াইন অঞ্চলে বিয়ে থেকে ফেরার পথে বাস দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জনেরও বেশি।

রোববার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর- বিবিসির।

যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। পথে নিউ সাউথ ওয়েলসের হান্টার ভ্যালির গ্রেটার কাছে ওয়াইন কাউন্টি ড্রাইভে এসে তাদের বাসটি উল্টে যায়। পুলিশ বলেছে, দুর্ঘটনার আশপাশের পরিস্থিতি তারা খতিয়ে দেখছে। ৫৮ বছর বয়সী বাসের চালককে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

নিউ সাউথ ওয়েলসের পুলিশের ভারপ্রাপ্ত সহকারী কমিশনার ট্রেসি চ্যাপম্যান বলেছেন, বিয়ের অনুষ্ঠান শেষে অতিথিরা ‘সম্ভবত থাকার জন্য’ সিঙ্গেলটনের দিকে যাচ্ছিলেন। স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

মূলত মহাসড়ক থেকে একটি গোলচত্বরে বাঁক নেওয়ার সময় বাসটি উল্টে যায়।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!