ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভূমিকম্পে কেঁপে ওঠল ভারতের হরিয়ানা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:২৩, ২৪ জুন ২০২৩
ভূমিকম্পে কেঁপে ওঠল ভারতের হরিয়ানা
ছবি- সংগৃহীত

ভূকম্পনে কেঁপে ওঠল ভারতের হরিয়ানা রাজ্যের রোহতাক শহর। শনিবার ভোরে রাজ্যটিতে রিখটার স্কেলে ৩ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে।

এদিন দেশটির ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এ তথ্য জানায়। খবর এএনআই’র।

এএনআই’র প্রতিবেদনে দাবি করা হয়েছে, রোহতাক শহর থেকে ৩৫ কিলোমিটার উত্তমপশ্চিমে ভোর ৩টা ৪৭ মিনিটে ভূকম্পন অনুভূত হয়। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এটির উৎপত্তি হয়েছে বলে জানা গেছে।

Advertisement

এবারই প্রথম নয়, চলতি জুনের শুরুতেও হরিয়ানার ঝাজ্জারে ২ দশমিক ৫ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!