ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

টোঙ্গায় ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:১৬, ২৫ জুন ২০২৩
টোঙ্গায় ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প
ছবি: সংগৃহীত

ওশেনিয়া মহাদেশে অবস্থিত দ্বীপরাষ্ট্র টোঙ্গায় ৬.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

রোববার (২৫ জুন) দ্বীপরাষ্ট্রটির দক্ষিণে ভূমিকম্পটি আঘাত হানে বলে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৬ মিনিটে আঘাত হানে। সংস্থাটি এর প্রাথমিক মাত্রা ৬.০ হিসাবে রেকর্ড করেছে।

Advertisement

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এই পর্যায়ে সুনামির কোনো হুমকি নেই।

ভূমিকম্পটি ৪০ কিলোমিটার গভীরে ছিল বলে ইএমএসসি জানিয়েছে। তারা প্রথমে ভূমিকম্পটি ৬.১ মাত্রার বলে প্রতিবেদন করেছিল।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!