ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ঘুমন্ত মানুষের ওপর পানি ঢেলে দিলো পুলিশ!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:০৯, ২ জুলাই ২০২৩
ঘুমন্ত মানুষের ওপর পানি ঢেলে দিলো পুলিশ!
ছবি: সংগৃহীত

ভারতের পুনেতে রেলওয়ে প্ল্যাটফর্মে ঘুমন্ত মানুষের ওপর পানি ঢেলে দেয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এই ঘটনা ঘটেছে পুনে রেলওয়ে প্ল্যাটফর্মে।

এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, একজন রেল পুলিশ সদস্য পুনে রেলস্টেশনে ঘুমন্ত লোকদের উপর পানি ঢেলে দিচ্ছেন।

Advertisement

ভিডিওতে একজন সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি) সদস্য একটি পানির বোতল হাতে নিয়ে প্ল্যাটফর্মে ঘুমন্ত লোকেদের উপর পানি ঢালতে থাকেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে পড়ে এটি। পুনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম), ইন্দু দুবে ঘটনাটিকে ‘গভীর দুঃখজনক’ ঘটনা বলে অভিহিত করেছেন।

এক বিবৃতিতে দুবে বলেছেন, প্ল্যাটফর্মে ঘুমানোর ফলে অন্যদের অসুবিধা হয় ঠিকই তবে যেভাবে ওই পুলিশ সদস্য যাত্রীদের গায়ে পানি ছিটিয়ে দিয়েছে তা কোন ভাবেই মেনে নেয়া যায় না।

তিনি যোগ করেছেন, সংশ্লিষ্ট কর্মীর যাত্রীদের সাথে মর্যাদা, ভদ্রতা এবং শালীনতার সঙ্গে আচরণ করার জন্য উপযুক্ত পরামর্শ দেয়া হয়েছে। এই ঘটনাটিতে রেল গভীরভাবে দুঃখিত।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!