ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ঘুমে ব্যস্ত বাবা-মা, ৯ তলার বারান্দা থেকে নীচে পড়ে মৃত্যু শিশুর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৫৮, ১৬ জুন ২০২৩
ঘুমে ব্যস্ত বাবা-মা, ৯ তলার বারান্দা থেকে নীচে পড়ে মৃত্যু শিশুর
ছবি: প্রতীকী

শুক্রবার সকাল পৌনে ছয়টা। বেডরুমে মা-বাবা তখনও ঘুমোচ্ছেন। কিন্তু তাদের পাঁচ বছরের ছেলের ঘুম ভেঙেছে। আর ঘুম ভাঙতেই ঘরময় ঘুরে ঘুরে খেলে বেড়াচ্ছে সে। সেই সময় শিশুর নজর যায় ব্যালকনির দিকে। সেখানে গ্রিলের উপর থরে থরে সাজানো বাহারি গাছের টব। শিশুসুলভ ঔৎসুক্যে সে এগিয়ে যায় বারান্দার গাছগুলির দিকে। তা করতে গিয়েই গ্রিলের ফাঁক গলে নীচে পড়ে যায় শিশুটি। তখনও ঘরে ঘুমে মা-বাবা।

আশপাশের চিৎকার-চেঁচামেচিতে ঘুম ভাঙে মা-বাবার। তারা দ্রুত শিশুকে নিয়ে সেক্টর ৭১-এর বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তাকে বাঁচানো যায়নি।

ভারতের নয়ডাতে ঘটেছে হৃদয় বিদারক এ ঘটনা। নয়ডার হাইড পার্ক সোসাইটি পড়ে সেক্টর ৭৮-এ। যা সেক্টর ১১৩ থানার অধীনে। ঘটনার খবর পেয়ে চলে আসে পুলিশ।

Advertisement

পুলিশের এক মুখপাত্র বলেন, ‘‘পরিবারের সদস্যেরা আমাদের জানিয়েছেন, কখনও কখনও শিশুটির ঘুম আগে ভেঙে যেত। তখন সে ঘরময় ঘুরে বেড়াত। আজও (শুক্রবার) তেমনই হয়েছিল। ব্যালকনিতে রাখা বাহারি গাছ দেখতে যেতেই গ্রিলের ফাঁক গলে নীচে পড়ে যায় সে।’’ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!