ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মাঝপথে নষ্ট ক্যাবল কার, ১২০০ ফুট উচ্চতায় ঝুলন্ত অবস্থায় আটকা ৮ যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:২৫, ২২ আগস্ট ২০২৩
মাঝপথে নষ্ট ক্যাবল কার, ১২০০ ফুট উচ্চতায় ঝুলন্ত অবস্থায় আটকা ৮ যাত্রী
ছবি: সংগৃহীত

ক্যাবল কারে করে পাহাড়ি উপত্যকা অতিক্রম করছিলেন ছয় শিশুসহ আট যাত্রী। মাঝপথে হঠাৎই সেটির তার ছিড়ে যাওয়ায় আটকে যায় কারটি। ফলে পাহাড়ে ঝুলন্ত অবস্থায় আটকা পড়েন কারটির ভেতরে থাকা যাত্রীরা।

মঙ্গলবার (২২ আগস্ট) পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ার বাট্টাগামে ঘটেছে এই ঘটনা।

সংবাদমাধ্যম ডন নিউজ জানায়, শিশুরা স্কুলে যাওয়ার জন্য উপত্যকা অতিক্রম করতে ওই ক্যাবল কারে উঠেছিল। এরপরই দুর্গম পাহাড়ি অঞ্চলে যাত্রার মাঝপথে ১২০০ ফুট (প্রায় ৩৬৫ মিটার) উচ্চতায় ক্যাবল কারটি আটকে যায়। মূলত ক্যাবল কার যে মোটা দড়ির মাধ্যমে চলে, সেই দড়ি ছিঁড়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে।

Advertisement

উদ্ধার সংস্থার একজন সিনিয়র কর্মকর্তা আব্দুল বাসিত খান বলেছেন, ‘চেয়ারলিফটটি (ক্যাবল কার) বর্তমানে একটি দড়িতে ঝুলন্ত অবস্থায় আছে। চেয়ারলিফ্টের মধ্যে প্রাথমিকভাবে স্কুলছাত্র মিলে মোট আটজন যাত্রী রয়েছে বলে জানা গেছে।’

‘ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি’ এক বিবৃতিতে বলেছে, ছয় শিশু এবং দুইজন প্রাপ্তবয়স্ক কমপক্ষে ৯০০ ফুট উচ্চতায় ওই কারের ভিতর আছে এবং পাকিস্তান সেনাবাহিনীকে হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার অভিযান চালাতে বলা হয়েছে।

খাইবার পাখতুনখাওয়া (কেপি) প্রাদেশিক কর্মকর্তা সৈয়দ হাম্মাদ হায়দার বলেছেন, ক্যাবল কারটি মাটি থেকে প্রায় ১ হাজার থেকে ১ হাজার ২০০ ফুট ওপরে ঝুলছে।

তিনি বলেন, ‘আমরা কেপি সরকারকে একটি হেলিকপ্টার দেওয়ার জন্য অনুরোধ করেছি। কারণ হেলিকপ্টারের সাহায্য ছাড়া উদ্ধার অভিযান সম্ভব নয়।’

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!