নিজেদের ইনস্টাগ্রামে পরিকল্পিত স্থাপত্যটির সম্ভাব্য ছবি প্রকাশ করে সংস্থা জানায়, জনঘনত্ব যেন বাসযোগ্যতা কমিয়ে না ফেলে তা নিশ্চিত করতেই এমন পরিকল্পনা করেছেন তাঁরা। বিষয়টিকে তারা বলছেন উল্লম্ব নগরায়ন।
আরো পড়ুন>> প্রেমিকার মাদকীয় চুম্বনে প্রেমিকের মৃত্যু
.png)
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই বলয়টির মধ্যে থাকবে বিভিন্ন ধরনের বাড়ি ও দোকানপাট। থাকবে অনুষ্ঠানগৃহ ও বিনোদনের জায়গাও। সাধারণ বহুতলে বহু মানুষ বসবাস করলেও তাঁদের মধ্যে যোগাযোগ বিশেষ থাকে না। এই উল্লম্ব নগরে সেই সমস্যা দূর হবে বলেই আশা স্থপতিদের। গোটা কাঠামোটির নীচে থাকবে একটি ঝুলন্ত রেলপথও। সেখানে চলাচল করবে ছোট ছোট রেলকামরার মতো যান। যাওয়া যাবে এক স্থান থেকে অপর স্থানে। তবে এখনও গোটা বিষয়টি নিয়ে সরকারি ভাবে কিছু জানাননি দুবাই কর্তৃপক্ষ।
সূত্র: আনন্দবাজার