শুক্রবার (২৫ আগস্ট) স্থানীয় সময় রাতে এ সংক্রান্ত একটি ডিক্রি জারি করেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, ওয়াগনার সেনাদের বাধ্যতামূলকভাবে আনুগত্যের শপথপত্রে স্বাক্ষর করানোর অর্থ হলো— এই বাহিনীটিকে রাষ্ট্রের কঠোর নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসার একটি স্পষ্ট পদক্ষেপ।
.png)
ক্রেমলিনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত পুতিনের সেই ডিক্রিতে বলা হয়েছে, ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযানে’ যারা সেনাবাহিনীর হয়ে কাজ করছেন অথবা সহায়তা করছেন তাদের বাধ্যতামূলকভাবে রাশিয়ার প্রতি আনুগত্যের হলফনামায় স্বাক্ষর করতে হবে।’
এতে আরো বলা হয়েছে, ‘যোদ্ধাদের অবশ্যই রাশিয়ার প্রতি আনুগত্য দেখাতে হবে, কমান্ডার ও তাদের উর্ধ্বতনের নির্দেশনা কঠোরভাবে মানতে হবে এবং সচেনতভাবে সেগুলোর বাধ্যবাধতকা পূর্ণ করতে হবে।’
এদিকে প্রিগোজিন বিমান দুর্ঘটনায় নিহত হওয়ার পর তার মৃত্যুর জন্য সন্দেহের তীর ছোড়া হচ্ছে পুতিনের দিকেই। কারণ গত ২৩ জুন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন প্রিগোজিন। ওই বিদ্রোহ নিয়ে ওয়াগনার প্রধানের ওপর ক্ষুব্ধ ছিলেন তিনি।
গতকাল রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রো পেসকোভ দাবি করেন, প্রিগোজিনকে হত্যার নির্দেশ দেওয়া হয়েছে— এমন দাবি পুরোপুরি ‘মিথ্যা।’
সূত্র: দ্য গার্ডিয়ান