[ আন্তর্জাতিক ]
তাজিকিস্তানে ভারী বর্ষণে ১৩ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত
তাজিকিস্তানে ভারী বর্ষণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। মূলত ব্যাপক বৃষ্টিপাতের মধ্যে ভূমিধস ও পাথর পতিত হওয়াসহ বৃষ্টি সম্পর্কিত নানা ঘটনায় প্রাণহানির এই ঘটনা ঘটে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ।
দেশটির জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, রাজধানী দুশানবের ঠিক দক্ষিণ ও পূর্বাঞ্চলে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। রোববার এই অঞ্চলে ঝড়-বৃষ্টির কারণে প্রায় এক ডজন জেলায় কাদা ধস, পাথর পতিত হওয়াসহ ভূমিধস হয়েছে।
তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমানের কার্যালয় সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলেছে, ভারী বৃষ্টির কারণে রোববার প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে এবং ১৩ জন মারা গেছে। যার মধ্যে ১১ জন ভাহদাত এবং দুইজন রুদাকি জেলায় মারা গেছেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!