ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ঋণ পরিশোধ করতে না পেরে সপরিবারে আত্মহত্যার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:১২, ২৮ আগস্ট ২০২৩
ঋণ পরিশোধ করতে না পেরে সপরিবারে আত্মহত্যার চেষ্টা
ছবি: প্রতীকী

সংসারের খরচ চালাতে টাকা ধার করেছিলেন প্রচুর। কিন্তু ধার করা টাকা সময় মতো শোধ দিতে পারবেন কি না, তা নিয়ে দুশ্চিন্তায় ভুগছিলেন ৩০ বছর বয়সী যুবক মনোজ শর্মা। উপায় না দেখে দেনার হাত থেকে বাঁচতে স্ত্রী-সন্তানকে মেরে নিজেকেও শেষ করার চেষ্টা করেন তিনি।

রোববার (২৭ আগস্ট) ভারতের রাজস্থানের জয়পুরের প্রতাপনগর এলাকায় এই ঘটনাটি ঘটেছে।

পুলিশের দাবি, হালুয়ার মধ্যে বিষ মিশিয়ে স্ত্রী এবং দুই সন্তানকে মেরে ফেলার চেষ্টা করেন মনোজ। তার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেন।

Advertisement

মনোজের স্ত্রী সাক্ষী শর্মা (২৮) এবং তার পাঁচ বছর বয়সী পুত্র বিষক্রিয়ায় মারা গেছেন। মনোজ এবং তার কন্যা আপাতত হাসপাতালে ভর্তি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, প্রতাপনগরে ভাড়া বাড়িতে পরিবারসহ থাকতেন মনোজ। প্রচুর টাকা ধার করে ফেলেছিলেন তিনি। তা ছাড়াও পারিবারিক কিছু সমস্যা চলছিল। এই বিষয়ে এখনও পুলিশ তদন্ত চালাচ্ছে।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া, আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!