[ আন্তর্জাতিক ]
অনলাইনে অর্ডার করলেন মোবাইল ফোন, মিললো তাজা গ্রেনেড!
গ্রেনেড - ফাইল ছবি
অনলাইনে পছন্দের পণ্য অর্ডার করে নিম্নমানের পণ্য বা সম্পূর্ণ ভিন্ন ধরনের পণ্য ডেলিভারির ঘটনা প্রায়শই ঘটে থাকে। কিন্তু তাই বলে কাঙ্খিত পণ্যের বদলে তাজা গ্রেনেড পাওয়ার মত ঘটনা সাধারণত দেখা যায় না। তবে লাতিন আমেরিকার দেশ মেক্সিকোতে ঘটেছে এমনই ঘটনা।
সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, দেশটির গুয়ানাজুয়াতো এলাকার লিওন গ্রামে একটি অনলাইন স্টোর থেকে মোবাইল ফোন অর্ডার করেছিলেন এক ব্যক্তি। ঠিকানা দিয়েছিলেন নিজের বাসার।
অর্ডার অনুযায়ী সোমবার (৪ সেপ্টেম্বর) প্যাকেট চলে আসে ওই লোকের বাড়িতে। এরপর তার মা সেটি নিয়ে ঘরের ভেতরে নিয়ে যান। কিন্তু তিনি খুলে দেখেন ভেতরে একটি গ্রেনেড। ভাগ্য ভালো, সেটি বিস্ফোরিত হয়নি।
.png)
এরপর দ্রুত কর্তৃপক্ষকে ফোন দেন তিনি। সামরিক বাহিনীর বোমার স্কোয়াড এসে সেটি নিষ্ক্রিয় করে। তবে কে বা কারা এটি রেখেছে, তা জানা যায়নি।
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!