ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জোয়ার না পেয়ে আটকে যায় বিলাসবহুল প্রমোদতরী, উদ্ধারে লাগবে কয়েকদিন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৪৪, ১৪ সেপ্টেম্বর ২০২৩
জোয়ার না পেয়ে আটকে যায় বিলাসবহুল প্রমোদতরী, উদ্ধারে লাগবে কয়েকদিন
ছবি: সংগৃহীত

গ্রিনল্যান্ডে একটি বিলাসবহুল প্রমোদতরি আটকা পড়েছে। ওশান এক্সপ্লোরার নামের প্রমোদতরির পরিচালক ও উদ্ধারকর্মীরা জানিয়েছেন, এই সপ্তাহের শুরুতে ২০৬ জন যাত্রী নিয়ে গ্রিনল্যান্ডের প্রত্যন্ত অঞ্চলে আটকে যায় জাহাজটি।

ডেনমার্কের সামরিক বাহিনীর জয়েন্ট আর্কটিক কমান্ড (জেএসি) বলেছে, মঙ্গলবারে যে জোয়ার ছিল তা ১০৪ মিটার ওশেন এক্সপ্লোরারটিকে ভাসিয়ে আনতে পারেনি। তিনি আরও বলেন, দিনের বেলায় যে জোয়ার এসেছিল তা যথেষ্ট ছিল না।

অস্ট্রেলিয়ায় ক্রুজ অপারেটর অরোরা এক্সপিডিশনস জানিয়েছে, জাহাজের সবাই নিরাপদে আছেন।

Advertisement

সিডনিভিত্তিক অরোরা এক বিবৃতিতে বলেছে, জাহাজের আশেপাশে আপাতত কোনও বিপদের আশঙ্কা নেই।

সোমবার গ্রিনল্যান্ডের রাজধানী নুউকের উত্তর-পূর্বে প্রায় এক হাজার ৪০০ কিলোমিটার দূরে আলপেফজর্ড জাতীয় উদ্যানে ভ্রমণ করার সময় জাহাজটি আটকে যায়। তাদের উদ্ধার করার জন্য নিকটতম উদ্ধারকারী জাহাজ এখনো কয়েক দিনের দূরত্বে আছে।

মঙ্গলবার ডেনিশ এয়ারফোর্স প্লেন থেকে তোলা ছবিতে দেখা যায়, ওশান এক্সপ্লোরার সূর্যের আলোর সঙ্গে শান্ত জলে সোজা হয়ে ভেসে আছে।

জেএসি বলেছে, তারা ওশান এক্সপ্লোরারকে মুক্ত করতে সাহায্য করতে পারবে কিনা তার জন্য কাছাকাছি জাহাজের সঙ্গে যোগাযোগ করেছে। তবে শুক্রবারের আগে এটিকে মুক্ত করা হয়তো সম্ভব হবে না।

গ্রিনল্যান্ড উত্তর আটলান্টিক মহাসাগরে ডেনমার্কের একটি আধা-সার্বভৌম অঞ্চল। যার জনসংখ্যা মাত্র ৫৭ হাজার। এই অঞ্চলের ভূমি খুব রুক্ষ। পুরো অঞ্চল বরফের চাদরে ঢাকা যা পর্যটকদের খুব আকর্ষণ করে।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!