ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিমানবন্দরে যাত্রীর ব্যাগ থেকে টাকা চুরি দুই নিরাপত্তাকর্মীর!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৪২, ১৬ সেপ্টেম্বর ২০২৩
বিমানবন্দরে যাত্রীর ব্যাগ থেকে টাকা চুরি দুই নিরাপত্তাকর্মীর!
ছবি: সংগৃহীত

বিমানে ওঠার আগে নিরাপত্তাজনিত কারণে ব্যাগ এবং অন্যান্য মালপত্র জমা দিতে হয়। বিমানবন্দরেই খুঁটিয়ে পরীক্ষা করে দেখা হয় সেগুলি। কোনও নিষিদ্ধ বস্তু নিরাপত্তাকর্মীদের কড়াকড়ির ফাঁক গলে বেরিয়ে যাওয়ার উপায় নেই। কিন্তু যাদের বিশ্বাস করে যাবতীয় মালপত্র দিয়ে দেন যাত্রীরা, সেই ‘রক্ষক’ই যদি হয়ে ওঠে ‘ভক্ষক’?

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লরিডার মায়ামি শহরের ঘটনা। সেখানে বিমানবন্দরের নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে যাত্রীদের ব্যাগ থেকে টাকা এবং অন্য জিনিসপত্র চুরি করার অভিযোগ উঠেছে। দুই কর্মী এই অভিযোগে গ্রেফতারও হন। কী ভাবে তারা যন্ত্রের মাধ্যমে মালপত্র যাচাই করার সময়ে সেখান থেকে টাকা সরাচ্ছিলেন, তার একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

ভিডিওটিতে দেখা গেছে, বিমানবন্দরের এক্স-রে যন্ত্রে একে একে ব্যাগ, স্যুটকেস গড়িয়ে যাচ্ছে। পিছনে দাঁড়িয়ে তার তদারকি করছেন নিরাপত্তারক্ষীরা। তাদেরই মধ্যে এক কর্মীর হাত ঢুকে গিয়েছে একটি ব্যাগের ভিতর। সেখান থেকে টাকা বার করে তিনি নিজের পকেটে ঢুকিয়েছেন, তাও ধরা পড়েছে ক্যামেরায়।

Advertisement

এটি চলতি বছরের ২৯ জুনের ঘটনা। ওই দিন যাত্রীদের ব্যাগ থেকে সম্মিলিত ভাবে ৬০০ ডলার নগদ তুলেছিলেন অভিযুক্তরা। সঙ্গে চুরি করা হয়েছিল আরো কিছু জিনিসপত্র। জুলাই মাসেই ওই দুই অভিযুক্ত নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ২০ বছরের জোসু গঞ্জালেস এবং ৩৩ বছরের লাবারিয়াস উইলিয়ামস। তারা পুলিশি জেরার মুখে স্বীকার করেছেন, এর আগেও অনেক যাত্রীর ব্যাগ থেকে একই ভাবে টাকা এবং জিনিসপত্র নিয়ে নিয়েছেন তারা।

সূত্র: নিউইয়র্ক পোস্ট, আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!