[ আন্তর্জাতিক ]
অর্ধশতাধিক পর্যটক নিয়ে নদীর মাঝে আটকে গেল বাস!
ছবি: সংগৃহীত
নেপাল থেকে ৫৩ জন পর্যটক নিয়ে ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বারে আসছিল একটি বাস। পথে ছোট একটি নদী পার হওয়ার সময় আচমকাই হড়পা বান আসে। ফলে পানির স্রোতের মাঝে আটকা পড়ে পর্যটকবাহী বাসটি।
সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকেই হরিদ্বারে ভারি বৃষ্টি হচ্ছে। প্রবল বৃষ্টিতে ছোট ছোট নদীগুলো আবার ফুলেফেঁপে উঠেছে। এর মধ্যেই হরিদ্বার-বিজনৌর সীমানার কাছে কোতোয়ালি নদী পার হচ্ছিল বাসটি। পানি কম থাকায় চালক বাসটি নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু আচমকাই হু হু করে নদীতে পানি বাড়তে শুরু করে। বেড়ে যায় স্রোত। ফলে পর্যটকসহ নদীর মাঝে আটকা পড়ে বাসটি।
এদিকে এমন পরিস্থিতিতে পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শেষমেশ নিজেরাই ঝুঁকি নিয়ে বাস থেকে নেমে পড়েন। নদী পেরিয়ে পাড়ে ওঠার চেষ্টা করেন তারা। খবর পেয়ে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনিকে জানায় পুলিশ এবং তারা ঘটনাস্থলে গিয়ে পর্যটকদের উদ্ধার করে।
.png)
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!