ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রসায়নশাস্ত্রে নোবেল বিজয়ীর নাম ঘোষণা আজ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৫০, ৪ অক্টোবর ২০২৩
রসায়নশাস্ত্রে নোবেল বিজয়ীর নাম ঘোষণা আজ
ছবি: সংগৃহীত

প্রতি বছরের মতো এবারো ধারাবাহিকভাবে চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তিসহ সবশেষ অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা শুরু হয়েছে। সোমবার থেকে এই বছরের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়েছে। এরইমধ্যে ঘোষণা করা হয়েছে চিকিৎসা ও পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম।

বুধবার ঘোষণা করা হবে রসায়নে নোবেল বিজয়ীর নাম। বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টার সময় জানা যাবে পুরস্কার বিজয়ীর নাম।

মঙ্গলবার পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। চলতি বছর পদার্থবিজ্ঞানে নোবেল জিতেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও সুইডেনের তিন বিজ্ঞানী। ইলেকট্রন গতিবিদ্যার গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাদেরকে এই পুরস্কার দিয়েছে নোবেল কমিটি।

Advertisement

পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারজয়ী তিন বিজ্ঞানী হলেন, পিয়েরে অ্যাগোস্টিনি (যুক্তরাষ্ট্র), ফেরেঙ্ক ক্রাউস (জার্মানি) এবং অ্যান ল'হুইলিয়ার (সুইডেন)।

এর আগে সোমবার চিকিৎসাবিজ্ঞানে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবারে নোবেল পুরস্কার পেয়েছেন কাতালিন ক্যারিকো ও ড্রিউ ওয়েইসম্যান। করোনার টিকা তৈরিতে অবদানের জন্য হাঙ্গেরি ও যুক্তরাষ্ট্রের দুই বিজ্ঞানী যৌথভাবে এবারের চিকিৎসাবিজ্ঞানের নোবেল জিতে নিয়েছেন। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তারা।

তাদের বিষয়ে নোবেল কমিটি জানিয়েছে, পুরস্কার বিজয়ীরা আধুনিক সময়ে মানব স্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় হুমকির মধ্যে ভ্যাকসিন বিকাশে অভূতপূর্ব অবদান রেখেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!