বৃহস্পতিবার ঘোষণা করা হবে সাহিত্যে নোবেল বিজয়ীর নাম। বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টার সময় জানা যাবে পুরস্কার বিজয়ীর নাম।
বুধবার রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ফান্ডামেন্টাল ন্যানো টেকনোলজির উদ্ভাবনের জন্য তাদেরকে নোবেল দেওয়া হয়েছে। নোবেল বিজয়ী তিনজন হলেন, মাউঙ্গি বাবেন্দি, লুই ব্রুস ও অ্যালেক্সি একিমোভ।
.png)
তিনজনের মধ্যে লুই ব্রুস ও মাউঙ্গি বাবেন্দি যুক্তরাষ্ট্রের দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর অ্যালেক্সি একিমভ যুক্তরাষ্ট্রের একটি কোম্পানিতে গবেষক হিসেবে কাজ করেন। তবে তাদের সবার দেশ বা জন্মসূত্রে নাগরিকত্ব ভিন্ন ভিন্ন। মাউঙ্গি বাবেন্দি ফরাসী, অ্যালেক্সি একিমভ রাশিয়ান এবং লুই ব্রুস মার্কিনি।
রসায়নে নোবেল বিজয়ী এ তিনজনের নাম নির্দিষ্ট সময়ের আগেই ফাঁস হয়ে যায়। ফলে পরে শুধু আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা বাকি ছিল। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সের ভুলের কারণে নামগুলো আগে ফাঁস হয়। সংস্থাটি সুইডেনের স্থানীয় সংবাদমাধ্যম আফটোনব্লাডেটের কাছে একটি ইমেইলে জানায় এই তিনজনকে এ বছর রসায়নে নোবেল দেওয়া হবে।