ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দুই বছরে ১১ জনকে কামড়, হোয়াইট হাউস থেকে সরানো হলো বাইডেনের পোষ্য কুকুর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২৫, ৫ অক্টোবর ২০২৩
দুই বছরে ১১ জনকে কামড়, হোয়াইট হাউস থেকে সরানো হলো বাইডেনের পোষ্য কুকুর
আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের পোষ্য জার্মান শেফার্ড— ফাইল ছবি

গত দু’বছরে মোট ১১ জন তার শিকার হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সরকারি বাসভবন হোয়াইট হাউসের পাশাপাশি ডেলাওয়ারের পারিবারিক বাড়িতেও তার পোষ্য কুকুর কমান্ডার হামলা চালিয়েছে নিরাপত্তারক্ষী এবং গোয়েন্দা সদস্যদের ওপর।

একের পর এক ঘটনার জেরে শেষ পর্যন্ত দু’বছর বয়সী ঐ জার্মান শেপার্ডটিকে হোয়াইট হাউস থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছেন বাইডেন। 

বুধবার আমেরিকার প্রেসিডেন্টের দফতর সূত্রে এ খবর জানা গিয়েছে বলে সে দেশের কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানানো হয়েছে।

Advertisement

গত মাসে বাইডেনের নিরাপত্তার দায়িত্বে থাকা আমেরিকার সিক্রেট সার্ভিসের এক কর্মীকে বাইডেনের দুই বছর বয়সী জার্মান শেফার্ড কমান্ডার কামড়ে দিয়েছিল। সিক্রেট সার্ভিস এজেন্সির প্রধান অ্যান্টনি গুগলিয়েলমি জানিয়েছিলেন, আহত ঐ গোয়েন্দাকর্মীর চিকিৎসা করাতে হয়েছিল।

প্রসঙ্গত, বাইডেনের পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের সময় হোয়াইট হাউসে কোনো সারমেয় ছিল না। কিন্তু ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জিতে দুই জার্মান শেপার্ড পোষ্য, চ্যাম্প ও মেজরকে নিয়ে নিজের সরকারি বাসভবনে প্রবেশ করেছিলেন ট্রাম্প। সরকারিভাবে তাদের ‘ফার্স্ট ডগ অব আমেরিকা’-র তকমাও দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে সেই তালিকায় ঠাঁই পায় কমান্ডার।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: বাইডেন
লিংক সফলভাবে কপি হয়েছে!