ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গুপ্তধন ভেবে মর্টার শেলে কুড়ালের কোপ, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২৯, ৬ অক্টোবর ২০২৩
গুপ্তধন ভেবে মর্টার শেলে কুড়ালের কোপ, নিহত ২
ছবি: সংগৃহীত

তিস্তা নদীতে ভেসে এসেছিল একটি মর্টার শেল। গুপ্তধন ভেবে কুড়ালের কোপে খোলার চেষ্টা করতেই সেটির বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। আহত হন আরো ছয়জন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার রাতে ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির চাঁপাডাঙ্গা এলাকায় তবিবর রহমান নামে একজনের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতদের একজনের নাম আইনুর আলম, অপরজনের নাম জানা যায়নি।

Advertisement

আহতরা হলেন- আইনুর আলম, লাকু আলম, তসমিরা বেগম, রমজান আলী, লতিফা খাতুন, গোমের আলী। তাদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রবল বৃষ্টির কারণে ভারতের সিকিমের দক্ষিণ লোনাক লেক উপচে এবং চুংথাম বাঁধের একাংশ ভেঙে পানির স্রোত নেমে আসে তিস্তা নদীতে। বুধবার রাত থেকে তিস্তার ভয়ঙ্কর স্রোতে বিপর্যস্ত সিকিম। আকস্মিক বন্যায় নদীর পানিতে ভেসে নিখোঁজ হয়েছেন সেনাবাহিনীর ২৩ সদস্য। এছাড়া সেনাবাহিনীর ৪১টি গাড়ি, বেশ কয়েকটি ছাউনি ও অনেক অস্ত্র ভেসে গেছে।

জানা গেছে, ভারত-তিব্বত সীমান্ত পুলিশেরও বেশ কয়েকটি অস্ত্র ডিপো তিস্তার পানিতে ভেসে গেছে। শুক্রবার সকাল পর্যন্ত তাদেরও একাধিক জওয়ান নিখোঁজ আছেন।  

সব মিলিয়ে, শুক্রবার সকাল পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিস্তা পাড়ে মাইকিং করে সতর্ক করছে প্রশাসন। 

নদীর পানিতে ভেসে আসা কোনো সামগ্রী যাতে কেউ হাত না দেন, সে কারণে জেলা পরিষদের পক্ষ থেকে প্রচার চালানো হচ্ছে এলাকায়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!