উত্তর সিকিমের ক্ষতিগ্রস্ত এলাকার একটি ছবি সামনে আসছে। তাতে দেখা যায়, চারদিকে কেবল কাদামাটির স্তূপ। ছবির মতো সাজানো পাহাড়ি এই এলাকা সম্পূর্ণ ভেসে গিয়েছে। কোথায় রাস্তা ছিল। আর কোথায় বাড়িঘর ছবি দেখলে এখন বোঝাও সম্ভব নয়। যত দূর চোখ যায়, চারদিকে শুধুই কাদামাটি।
ছবিতে আরো দেখা যায়, নদীর পানির সঙ্গে ভেসে চলেছে অসংখ্য কাঠ। কাঠের বাড়িঘর ভেঙে টুকরা হয়েছে পানির তোড়ে। সেসব বাড়ির অংশ, ছাদের অংশ, আসবাবপত্র সব ভেসে আসছে। কোথাও কাদামাটির উপরেই স্তূপ হয়ে জমে আছে। কোথাও আবার পরিস্থিতি সম্পূর্ণ অন্যরকম।
.png)
বাড়ি-ঘরসহ গোটা গ্রামের কিছু অংশ যেন মাটির নিচে চলে গেছে। সেনাবাহিনীর গাড়িও মাটির নিচে আটকে রয়েছে।
এদিকে পানি জমে থাকার কারণে উত্তর সিকিম এলাকার মাটি আলগা হতে শুরু করেছে। বহু জায়গাতেই ধস নামছে। গতকাল বৃহস্পতিবারও একাধিক জায়গায় ধস নামার কথা শোনা গিয়েছে। উত্তর সিকিম এলাকার ২৯ মাইল দীর্ঘ এলাকা এই ধসের কবলে রয়েছে। পরিস্থিতি আরো খারাপ হতে পারে।
বন্যায় আটকেপড়া বিভিন্ন এলাকা থেকে আসা পর্যটকদের উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। নিখোঁজের সংখ্যাও অনেক বেশি।