ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মেক্সিকোতে বাস দুর্ঘটনা, নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৯, ৭ অক্টোবর ২০২৩
মেক্সিকোতে বাস দুর্ঘটনা, নিহত ১৬
ছবি: সংগৃহীত

মেক্সিকোতে একটি বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২৭ জন। স্থানীয় সময় শুক্রবার দেশটির  দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওয়াক্সাকায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহতরা ভেনেজুয়েলা এবং হাইতির অভিবাসনপ্রত্যাশী।

এর আগে ওয়াক্সাকা প্রদেশের প্রসিকিউটর এক বিবৃতিতে জানান যে, প্রাথমিক অনুসন্ধানে ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরবর্তীতে এই সংখ্যা সংশোধন করে নিহতের সংখ্যা ১৬ জন বলে জানানো হয়। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওয়াক্সাকা প্রদেশের বেসামরিক সুরক্ষা বিভাগ দুর্ঘটনার কিছু ছবি প্রকাশ করেছে। সেসব ছবি বিশ্লেষণ করলে দেখা যায়, ওয়াক্সাকা থেকে মেক্সিকোর পুয়েব্লা প্রদেশে যাওয়ার পথে রাস্তার একটি বাঁকের মাথায় ছিটকে পড়ে বাসটি।

Advertisement

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো দিয়ে প্রচুর অভিবাসনপ্রত্যাশী আসছে। ফলে সেখানে দুর্ঘটনাও বেড়ে গেছে। অভিবাসীরা বাস, ট্রাক বা কার্গো ট্রেনে চড়ে মেক্সিকো পার হওয়ার চেষ্টা করে। ফলে ভ্রমণ প্রায়ই বিপজ্জনক হয়ে উঠছে।

এর আগে চলতি মাসের শুরুতেই মেক্সিকোয় অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি ট্রাক উল্টে এক শিশুসহ অন্তত ১০ জন নিহত এবং ১৭ জন আহত হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: মেক্সিকো
লিংক সফলভাবে কপি হয়েছে!