ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজায় ইসরায়েলের অব্যাহত হামলা, এক ঘণ্টায় নিহত ৫১

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫২, ১২ অক্টোবর ২০২৩
গাজায় ইসরায়েলের অব্যাহত হামলা, এক ঘণ্টায় নিহত ৫১
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলিরা চালাচ্ছে তাণ্ডব। গত কয়েক দশক ধরে ফিলিস্তিনিদের ওপর যত হামলা তারা করেছে সেসবের রেকর্ড ভেঙে ফেলেছে এবারের বিমান হামলা। একাধারে সিরিজ বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। অব্যাহত এই হামলায় গত এক ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৫১ জন ফিলিস্তিনি। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য সামনে এনেছে।

এছাড়া একই সময়ে হামলায় আহত হয়েছেন আরো প্রায় ৩০০ জন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, গত এক ঘণ্টায় গাজায় ইসরায়েলি বিমান হামলার পর অন্তত ৫১ জন মারা গেছেন বলে বৃহস্পতিবার সকালে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এছাড়া সাবরা, আল জায়তুন, আল নাফাক এবং তাল আল হাওয়া এলাকায় হামলার পর আরও ২৮১ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

Advertisement

এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ১২০০ ছাড়িয়েছে, আহত হয়েছেন আরো সাড়ে ৫ হাজারের বেশি ফিলিস্তিনি। ক্রমবর্ধমান হতাহতের কারণে গাজা ভূখণ্ডজুড়ে হাসপাতালগুলোতে ইতোমধ্যেই ব্যাপক চাপের সৃষ্টি হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!