[ আন্তর্জাতিক ]
ফিলিস্তিনের বৈধ প্রতিরক্ষার পক্ষে সমর্থন ইরানের
ইব্রাহিম রাইসি - ফাইল ছবি
ফিলিস্তিনের গাজা উপত্যকাভিত্তিক স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ সংঘর্ষ চলছে। এ নিয়ে ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হামাস নেতাদের জানিয়েছেন, ফিলিস্তিনের বৈধ প্রতিরক্ষাকে সমর্থন করে তেহরান।
রোববার (৮ অক্টোবর) হামাস এবং ইসলামিক জিহাদি নেতাদের সঙ্গে ফোনালাপ করেছেন ইরানি প্রেসিডেন্ট রাইসি। সার্বিক পরিস্থিতি নিয়ে নেতাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হয় তার।
ইরানি রাষ্ট্রীয় বার্তা সংস্থা (আইআরএনএ) জানিয়েছে, ইসলামিক জিহাদি আন্দোলনের মহাসচিব জিয়াদ আল-নাখালাহ এবং হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে টেলিফোনে আলাদা আলাপ করেন প্রেসিডেন্ট রাইসি।
.png)
গত শনিবার থেকে ইসরায়েলে হামলা চালানোকে ফিলিস্তিনের জন্য ‘বড় বিজয়’ বলে আখ্যা দিয়েছে মিত্র ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর বলেছেন, এই বিজয়ী অভিযান ইহুদি বাদের শাসনের পতনকে সহজতর করেছে এবং তাদের ধ্বংসের দিকে নিয়ে যাবে।
তবে হামাসের অভিযানে ইরানের হাত রয়েছে কিনা, এ বিষয়ে কোনো প্রমাণ পায়নি পশ্চিমা গোয়েন্দারা।
সূত্র: এএফপি
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!