[ আন্তর্জাতিক ]
দিল্লিতে মৃদু ভূমিকম্প
ছবি: সংগৃহীত
ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভূমিকম্প আঘাত হেনেছে। সেখানকার বাসিন্দারা জানিয়েছে, ভূমিকম্পের প্রভাবে তারা কম্পন অনুভব করেছেন।
রোববার (১৫ অক্টোবর) বিকেল ৪টা ৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
ভারতের জাতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্র জানায়, ভূমিকম্পটি রিকটার স্কেলে ৩ দশমিক ১ মাত্রার ছিলো। এটির উৎপত্তি ছিল হরিয়ানার ফরিদাবাদে। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।
.png)
গত ৩ অক্টোবরও ভূমিকম্পে কেঁপেছিল দিল্লি। ১২ দিন পর আবারও সেখানে ভূমিকম্প সংঘটিত হলো।
এর আগে গতকাল শনিবার ৫ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে আফগানিস্তানে। যা গত এক সপ্তাহের মধ্যে দেশটিতে তৃতীয় বড় কোনো ভূমিকম্পের আঘাত ছিল।
গত সপ্তাহে আফগানিস্তানের হেরাথ প্রদেশে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে প্রায় ২ হাজার ৫০০ মানুষের মৃত্যু হয়। ওই ভূমিকম্পের ভয়াবহতার রেশ কাটতে না কাটতে আরও দুইবার শক্তিশালী ভূমিকম্পে কেটে ওঠে দেশটি।
সূত্র: হিন্দুস্তান টাইমস
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!