[ খেলা ]
ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে রশিদ খান
ছবি: সংগৃহীত
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে হয়েছে। সেখানে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। এমনি অবস্থায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন দেশটির লেগ স্পিনার রশিদ খান। চলমান বিশ্বকাপ থেকে পাওয়া ম্যাচ ফির পুরো অর্থ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের দান করার ঘোষণা দিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লিখেছেন, ‘আফগানিস্তানের পশ্চিম প্রদেশে (হেরা, ফারাগ এবং বাডঘিস) ভূমিকম্পের করুণ পরিণতি সম্পর্কে জেনে আমি অত্যন্ত দুঃখ পেয়েছি।’
রশিদ খান আরো লিখেন, ‘ক্ষতিগ্রস্থ লোকদের সাহায্যে বিশ্বকাপ থেকে পাওয়া আমার সব ম্যাচ ফি দান করবো। শীঘ্রই সাহায্য করতে পারবে এমন লোকদের নিয়ে আমরা তহবিল গঠন করবো।’
.png)
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ২ হাজারের বেশি মানুষ মারা গেছেন। রোববার (৮ অক্টোবর) তালেবান সরকারের মুখপাত্র মৃতের এ তথ্য জানিয়েছেন।
বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। দুই দশকের মধ্যে দেশটিতে আঘাত হানা সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প এটি।
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আফগানিস্তান ক্রিকেট
লিংক সফলভাবে কপি হয়েছে!