ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

খারকিভের পোস্ট অফিসের ডিপোতে রাশিয়ার হামলা, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:০৮, ২২ অক্টোবর ২০২৩
খারকিভের পোস্ট অফিসের ডিপোতে রাশিয়ার হামলা, নিহত ৬
ছবি: সংগৃহীত

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলের একটি পোস্ট অফিসের ডিপোতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৪ জন। শনিবার ইউক্রেনের স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে ধ্বংসস্তূপে ঘেরা একটি ভারী ক্ষতিগ্রস্ত গুদাম এবং ইউক্রেনের পোস্টাল অপারেটর নোভা পোশতার লোগোসহ একটি পাত্র দেখা যাচ্ছে।

Advertisement

খারকিভ অঞ্চলের গভর্নর ওলেগ সিনেগুবভ বলেছেন, দখলকারীদের আক্রমণের ফলে ছয়জন নিহত এবং ১৪ জন আহত হয়েছে, যারা নোভা পোশতা টার্মিনালের ভেতরে ছিল, তারা প্রতিষ্ঠানটির কর্মচারী।

তিনি আরো বলেন, নিহতদের বয়স ১৯ থেকে ৪২ বছরের মধ্যে। হতাহতরা বিস্ফোরণ এবং স্প্রিন্টারের আঘাতে আহত হয়েছে।

তিনি সংবাদমাধ্যম এনডিটিভিকে আরো জানান, এছাড়াও হাসপাতালে চিকিৎসাধীন ১৪ জনের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর । চিকিৎসকরা তাদের বাঁচানোর জন্য লড়াই করছেন।

আঞ্চলিক প্রসিকিউটর অফিসের মতে, খারকিভের উত্তরে বেলগোরোড অঞ্চলে রাশিয়ান বাহিনী এস-৩০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে দুটি পোস্ট অফিসের গুদামে আঘাত করেছে।

অফিসের মুখপাত্র দিমিত্রো চুবেনকো ইউক্রেনের রাষ্ট্রীয় সম্প্রচারকারী সুসপিলনেকে বলেছেন, আহত ও মৃতের সঠিক সংখ্যা নির্ধারণের জন্য ঘটনাস্থলে ধ্বংসাবশেষ বিশ্লেষণ অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!