ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভূমিকম্পে কাঁপল নেপাল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০০:৪৪, ৪ নভেম্বর ২০২৩
ভূমিকম্পে কাঁপল নেপাল
ছবি- সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৪।

শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টা ২ মিনিটের দিকে দেশটিতে ভূমিকম্প আঘাত হানে। ভারত, বাংলাদেশ ও চীনেও এটি অনুভূত হয়। খবর হিন্দুস্তান টাইসের।

তাদের প্রতিবেদনে বলা হয়, নেপালে রিখটার স্কেলে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এছাড়া শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে দিল্লি ও উত্তর ভারতজুড়ে।

Advertisement

তারা জানিয়েছে, শুক্রবার গভীর রাতে দিল্লি-এনসিআরের বাসিন্দারা ভয় পেয়েছিলেন। এক মিনিটেরও বেশি সময় ধরে শক্তিশালী কম্পন স্থায়ী হওয়ায় উঁচু-নিচু সোসাইটির বাসিন্দারা দ্রুত রাস্তায় চলে আসেন।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালে ১০ কিলোমিটার গভীরে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!